প্রিন্ট এর তারিখঃ মে ২, ২০২৬, ৬:৩০ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৫, ২০২৫, ১২:২৮ অপরাহ্ণ
রবিবার পটুয়াখালী সফরে আসছেন রুহুল কবির রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আগামী রবিবার পটুয়াখালী সফরে আসছেন। তার এই সফরে তিনি পটুয়াখালী সদর উপজেলার ছোট বিঘাইতে এক অসহায় পরিবার সাথে মানবিক সহায়তা নিয়ে হাজির হবেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে এ সহযোগীতা করার কথা রয়েছে।
পটুয়াখালী জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এডভোটেক তৈফিক আলী খান কবির ‘খবর পটুয়াখালী’কে বিষয়টি নিশ্চিত করেছেন।
খান কবির জানান, রবিবার সকালে রুহুল কবির রিজভী লঞ্চযোগে বরিশাল শহরে পৌছাবেন এবং সেখান থেকে সড়ক পথে গাড়ী যোগে পটুয়াখালী পৌছাবেন। রিজভী তার এই সফরে পটুয়াখালী জেলা বিএনপির নেতাদের সাথে বৈঠক করার কথা রয়েছে।
সর্বসত্ব সংরক্ষিত © ২০২৫ | খবর পটুয়াখালী - Design & Developed by SoftX IT Ltd.