প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৭, ২০২৬, ৬:৫১ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৬, ২০২৬, ১১:০৪ অপরাহ্ণ
মির্জাগঞ্জে গোসল করতে নেমে বাক প্রতিবন্ধী কিশোরের মৃত্যু

মির্জাগঞ্জ প্রতিনিধি: পটুয়াখালীর মির্জাগঞ্জে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক বাকপ্রতিবন্ধী কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত কিশোরের নাম মেহেদী (১৭)। সে উত্তর আমড়াগাছিয়া এলাকার মাওলানা ফেরদৌসের ছেলে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার (২৬ এপ্রিল) সকাল দশটায় উপজেলার উত্তর আমড়াগাছিয়া স্কুল ও ইউনিয়ন ভূমি অফিস সংলগ্ন নিজ বাড়ির দরজার ঘাটলায় গোসল করতে নামে মেহেদী। গোসলের একপর্যায়ে নদীর পানিতে তলিয়ে যায়। দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরও সে ঘরে না ফেরায় পরিবারের সদস্যরা ও স্থানীয়রা তাকে খুঁজতে বের হন। একপর্যায়ে নদী থেকেই তার নিথর দেহ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, মেহেদী জন্মগতভাবেই কিছুটা বাকপ্রতিবন্ধী ছিল। তার এই অকাল মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সর্বসত্ব সংরক্ষিত © ২০২৫ | খবর পটুয়াখালী - Design & Developed by SoftX IT Ltd.