
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পটুয়াখালীর কুয়াকাটা পৌরসভায় দুঃস্থ, অসহায়, দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অতিদরিদ্র পরিবারের মাঝে ভিজিএফ কর্মসূচির আওতায় চাল বিতরণ করা হয়েছে।
রোববার কুয়াকাটা পৌরসভা চত্বরে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে পৌর এলাকার ৩৫০০টি পরিবারের প্রত্যেককে ১০ কেজি করে চাল দেওয়া হয়।
এ সময় কুয়াকাটা পৌর প্রশাসক ও কলাপাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদেক উপকারভোগীদের মাঝে চাল বিতরণ করেন।
পৌর প্রশাসক ইয়াসিন সাদেক বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারের এ সহায়তা কর্মসূচির মাধ্যমে পৌর এলাকার অসহায় ও দরিদ্র মানুষের মাঝে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে। এতে তাদের ঈদের আনন্দ কিছুটা হলেও বৃদ্ধি পাবে।
কুয়াকাটা পৌরসভার উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় জনপ্রতিনিধি, পৌরসভার কর্মকর্তা-কর্মচারী এবং উপকারভোগী পরিবারগুলো উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়-এর সহযোগিতায় প্রতিবছর ঈদ উপলক্ষে দরিদ্র জনগোষ্ঠীর জন্য ভিজিএফ কর্মসূচির আওতায় খাদ্য সহায়তা প্রদান করা হয়।
