আবুল হোসেন রাজু কুয়াকাটাঃ পর্যটন নগরী কুয়াকাটায় উৎসবমুখর পরিবেশে কেক কেটে বড়দিন উদযাপন করেছে সিকদার রিসোর্ট অ্যান্ড ভিলাস। বড়দিন উপলক্ষে রিসোর্ট প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে দেশ-বিদেশ থেকে আগত পর্যটক, আমন্ত্রিত অতিথি এবং রিসোর্টের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে কেক কাটেন রিসোর্টের জেনারেল ম্যানেজার (জিএম) আনোয়ার আজিম ও অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (এজিএম) আল আমিন খান আপন এবং ম্যানেজার এডমিন শাহিন আলম।কেক কাটার সময় পুরো রিসোর্টে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে বক্তব্যে জিএম আনোয়ার আজিম বলেন, বড়দিন মানবতা, ভালোবাসা ও সম্প্রীতির শিক্ষা দেয়। সিকদার রিসোর্ট অ্যান্ড ভিলাস সব ধর্ম ও শ্রেণির মানুষের জন্য নিরাপদ ও আরামদায়ক পর্যটন পরিবেশ নিশ্চিত করতে কাজ করছে।
এজিএম আল আমিন খান আপন বলেন, বড়দিন উপলক্ষে আগত সকল অতিথিকে জানাই আন্তরিক শুভেচ্ছা। পর্যটকদের সর্বোচ্চ সেবা দিতে রিসোর্ট কর্তৃপক্ষ সর্বদা সচেষ্ট রয়েছে।
এসময় ঢাকা থেকে আগত পর্যটক ডায়না বলেন, সিকদার রিসোর্ট অ্যান্ড ভিলাসে বড়দিন উদযাপন করে তারা খুবই আনন্দিত। সুন্দর পরিবেশ, মানসম্মত সেবা ও আন্তরিক আয়োজন তাদের ভ্রমণকে স্মরণীয় করে তুলেছে।
অনুষ্ঠান শেষে কেক কাটা, শুভেচ্ছা বিনিময় ও আনন্দ আড্ডার মধ্য দিয়ে বড়দিনের উৎসব উদযাপন করা হয়।