বুধবার, ২২শে এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
খবর পটুয়াখালী
ই-পেপার
নটিফিকেশন আরও দেখুন
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • কলাপাড়া
    • দশমিনা
    • গলাচিপা
    • রাঙ্গাবালী
    • কুয়াকাটা
  • জাতীয়
    • অপরাধ
      • নারী নির্যাতন
    • আইন-আদালত
    • আবহাওয়া
  • রাজনীতি
    • বিএনপি
    • জামায়াত শিবির
    • নাগরিক পার্টি
    • আওয়ামীলীগ
    • ইসলামী আন্দোলন বাংলাদেশ
    • গণঅধিকার পরিষদ
    • জাতীয় পার্টি
  • উন্নয়ন
    • ইপিজেড
    • পায়রা সমুদ্র বন্দর
    • পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র
  • নির্বাচন
    • জাতীয় নির্বাচন
    • প্রার্থীর ভাবনা
    • জনতার ভাবনা
  • অর্থনীতি
    • কৃষি
    • বাজার দর
  • বিনোদন
    • সাক্ষাৎকার
    • ভ্রমণ
    • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল
    • হাসপাতাল
    • চিকিৎসা
  • শিক্ষাঙ্গন
    • পবিপ্রবি
    • পরিক্ষা
    • ইতিহাস
  • অন্যান্য
    • চিত্র-বিচিত্র
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • খাদ্য
    • ধর্মীয়
    • খেলাধুলা
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    • ফটো গ্যালারি
Facebook Youtube Whatsapp
খবর পটুয়াখালীখবর পটুয়াখালী
Font Resizer+ অ
  • পটুয়াখালী
  • জাতীয়
  • রাজনীতি
  • উন্নয়ন
  • নির্বাচন
  • অর্থনীতি
  • বিনোদন
  • স্বাস্থ্য
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
Search
  • পৃষ্ঠাসমূহ
    • রিডিং লিস্ট
    • ই-পেপার
    • হোমপেজ
    • সকল খবর
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি
    • ব্যবহারের শর্তাবলি
    • বিজ্ঞাপন
    • খবর পটুয়াখালী পরিবার
  • জাতীয়
    • অপরাধ
    • আইন-আদালত
    • আবহাওয়া
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • বাউফল
    • মির্জাগঞ্জ
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
    • কুয়াকাটা
  • রাজনীতি
    • বিএনপি
    • জামায়াত শিবির
    • নাগরিক পার্টি
    • গণঅধিকার পরিষদ
    • আওয়ামীলীগ
    • ইসলামী আন্দোলন বাংলাদেশ
    • জাতীয় পার্টি
  • নির্বাচন
    • জাতীয় নির্বাচন
    • জনতার ভাবনা
    • প্রার্থীর ভাবনা
  • উন্নয়ন
    • ইপিজেড
    • পায়রা সমুদ্র বন্দর
    • পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র
  • অর্থনীতি
    • কৃষি
    • বাজার দর
  • বিনোদন
    • ভ্রমণ
    • খেলাধুলা
    • সাক্ষাৎকার
  • শিক্ষাঙ্গন
    • পবিপ্রবি
    • পরিক্ষা
    • ইতিহাস
  • স্বাস্থ্য
    • পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল
    • হাসপাতাল
    • চিকিৎসা
  • অন্যান্য
    • চিত্র-বিচিত্র
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • খাদ্য
    • ধর্মীয়
    • খেলাধুলা
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    • ফটো গ্যালারি
আমাদেরকে ফলো করুন

কপিরাইট © ২০২৫ | খবর পটুয়াখালী

Design & Developed By Softx

প্রচ্ছদ » পটুয়াখালী » কুয়াকাটা

ফেরিওয়ালাকে মারধর, তথ্য সংগ্রহে সাংবাদিকদের বাধা

90 ভিউ
প্রকাশিত: ৬ নভেম্বর, ২০২৫
শেয়ার

পটুয়াখালীর কুয়াকাটায় ফেরিওয়ালাকে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় কিছু যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় খবর সংগ্রহ করতে গিয়ে লতাচাপলী ইউনিয়ন যুবদলের প্রচার সম্পাদক সোলেমানের বাধার মুখে পড়েছেন স্থানীয় সাংবাদিকরা।

অভিযোগ সূত্রে জানা যায়, বুধবার (৫ নভেম্বর) বিকেলে কুয়াকাটা পৌরসভার ৯নং ওয়ার্ডের হোসেনপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

- বিজ্ঞাপন -
Ad image

ভুক্তভোগী মো. নান্না শেখ (৬০) একজন ফেরিওয়ালা। প্রতিদিনের মতো কাপড়চোপড় বিক্রির উদ্দেশ্যে হোসেনপাড়া এলাকায় গেলে স্থানীয় বেল্লাল (২৬) ও আরও ২-৩ জন অজ্ঞাত ব্যক্তি তাঁকে ডেকে ঘরে বসায়। পরে তাঁকে কাপড় দেখানোর কথা বলে কৌশলে ঘরে প্রবেশ করিয়ে তার কাপড়ের গাট্টিতে একটি মোবাইল ফোন রেখে ‘চুরির’ অভিযোগে মারধর করে।

আরও পড়ুন

অক্ষয় তৃতীয়ায় কুয়াকাটা সৈকতে গঙ্গাস্নান, পুণ্যলাভে ভক্তদের ঢল

নান্না শেখ অভিযোগ করে বলেন, “আমার কাপড়ের গাট্টি টানাটানি করে, আমাকে চোর বলে এলোপাতাড়ি পেটায়। এতে আমার শরীরের বিভিন্ন স্থানে জখম হয় এবং তারা আমার লুঙ্গির কোচে থাকা নগদ ২৫ হাজার টাকা ও একটি মোবাইল ফোন নিয়ে যায়।”

- বিজ্ঞাপন -
Ad image

পরে স্থানীয় লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। আহত অবস্থায় তিনি তুলাতলি হাসপাতালে চিকিৎসা নেন। এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, এ ঘটনার নেতৃত্ব দেন সোলায়মান নামের এক যুবক। তিনি হামলাকারীদের আত্মীয় বলে পরিচয় দেন।

এদিকে এ ঘটনার খবর সংগ্রহে হেনস্তার শিকার দৈনিক দেশ রূপান্তরের কুয়াকাটা প্রতিনিধি কেএম বাচ্চু ও অন্যান্য সাংবাদিকদের ওপর চড়াও হন লতাচাপলী ইউনিয়ন যুবদলের প্রচার সম্পাদক সোলেমান। তিনি সাংবাদিকদের ভিডিও ধারণে বাধা দেন এবং বলেন, “অভিযুক্তরা আমার আত্মীয়, বিষয়টি আমি দেখছি, আপনারা এখনই চলে যান।”

দেশ রূপান্তরের প্রতিনিধি কেএম বাচ্চু বলেন, “আমরা ঘটনাস্থলে গিয়ে তথ্য সংগ্রহ করছিলাম, তখন যুবদল নেতা সোলেমান এসে আমাদের ভিডিও করা বন্ধ করতে বলেন এবং নিউজ না করার হুমকি দেন। পরবর্তীতে দেখি আমাকে জড়িয়ে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছেন সোলায়মান। বিষয়টা আমার দৃষ্টিগোচর হয়েছে। আমি এ বিষয়ে আইনের সহযোগিতা নিচ্ছি।”

ঘটনাস্থলে উপস্থিত ঢাকা পোস্টের কলাপাড়া প্রতিনিধি এসএম আলমাস জানান, “আমরা তথ্য সংগ্রহ করছিলাম, তখন সোলেমান এসে বিষয়টি সমাধানের কথা বলেন এবং আমাদের চলে যেতে বলেন।”

পরে সোলেমান তার ফেসবুক পেজে সাংবাদিকদের ভিডিও আপলোড করে ভয়েস সংযুক্ত করে “চাঁদাবাজ সাংবাদিক” বলে প্রচার করেন, যা নিয়ে সাংবাদিক মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

তবে এসব বিষয়ে জানতে অভিযুক্ত বেল্লালের মা বিলকিস বেগম বলেন, “সাংবাদিকরা ঘটনাস্থলে এসেছেন, তবে তাদের সঙ্গে আমার টাকা পয়সার বিষয়ে কোনো কথা হয়নি। আমার নাম ব্যবহার করে কে কী বলল সে বিষয়ে আমার জানা নেই।”

এ বিষয়ে যুবদল নেতা সোলায়মানের কাছে জানতে চাইলে তিনি নিজেকে সাংবাদিক দাবি করে বলেন, ঘটনাস্থলে আসা সংবাদকর্মীদের সঙ্গে তার কথার কাটাকাটি হয়েছে। তবে সাংবাদিকদের বিরুদ্ধে আনিত অভিযোগের বিষয়ে তার কাছে কোনো তথ্যপ্রমাণ নেই।

এ বিষয়ে লতাচাপলী ইউনিয়ন যুবদলের সভাপতি মিজানুর রহমান হাওলাদার বলেন, “ঘটনাটি অত্যন্ত নিন্দনীয়। এটি সম্পূর্ণ সোলেমানের ব্যক্তিগত আচরণ, দলের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। সাংবাদিকরা সমাজের আয়না—তাদের নিয়ে এমন আচরণ কাম্য নয়।”

মহিপুর থানা যুবদলের সভাপতি সিদ্দিক মোল্লা বলেন, “বিষয়টি আমরা অবগত হয়েছি। তবে সঠিক তথ্য-প্রমাণ যাচাই ছাড়া সাংবাদিকদের জড়িয়ে কোনো ভিডিও ফেসবুকে দেওয়া ঠিক নয়। তিনি দোষী প্রমাণিত হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”

এ বিষয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদ হাসান বলেন, “ফেরিওয়ালাকে মারধরের বিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।”

“সংবাদকর্মীদের হেনস্তার বিষয়ে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Love1
Sad0
Surprise0
Happy0
Angry0
আপনার মন্তব্য লিখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চাঁদাবাজির অভিযোগে আটককৃতদের ছাড়াতে দুমকি থানায় বহিষ্কৃত যুবদল নেতা রিপন

দুমকি
২৮ মার্চ, ২০২৬

সংরক্ষিত নারী আসনে এমপি হতে পটুয়াখালী বিএনপির ৮ নেত্রীর দৌড়ঝাঁপ।

রাজনীতি
১৫ এপ্রিল, ২০২৬

মির্জাগঞ্জে চুরির প্রতিবাদ করায় যুবককে অপহরণ করে নির্যাতন, ফেসবুকে হত্যার হুমকি

মির্জাগঞ্জ
৭ এপ্রিল, ২০২৬

দুমকিতে বহিষ্কৃত যুবদল নেতা রিপন শরীফের বাবার উপস্থিতিতে জমি দখলের অভিযোগ।

দুমকি
১৯ এপ্রিল, ২০২৬

কলাপাড়ায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মৎস্য ব্যবসায়ী নিহত

কলাপাড়া
২৪ জানুয়ারি, ২০২৬

কলাপাড়ায় ৪ ওষুধ ব্যবসায়ীকে ৫৫ হাজার টাকা জরিমানা

অপরাধ
২০ এপ্রিল, ২০২৬

শহীদ সাংবাদিক মেহেদীর বাবাকে মারধর; পটুয়াখালীতে জুলাই ঐক্যের বিক্ষোভ মিছিল ও স্মারলিপি প্রদান।

খবর পটুয়াখালী
১ ফেব্রুয়ারি, ২০২৬

ডিজিটাল বিপ্লবের সুবিধা কাজে লাগাতে পটুয়াখালীতে তরুণদের প্রশিক্ষণ কর্মশালা

পটুয়াখালী
২৬ ফেব্রুয়ারি, ২০২৬
- বিজ্ঞাপন -
Ad image
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১৭
  • ১২:০১
  • ৪:৩০
  • ৬:২৫
  • ৭:৪২
  • ৫:৩৪

আরও পড়ুন

কুয়াকাটায় সংবাদ সম্মেলন;  আদালতের স্থিতাবস্থা আদেশ অমান্যের অভিযোগে। 

১৮ এপ্রিল, ২০২৬

বর্ষবরণে কুয়াকাটায় মাহা সাংগ্রাই জলকেলি উৎসব, মেতেছে রাখাইন তরুণ-তরুণীরা।

১৮ এপ্রিল, ২০২৬

ভুয়া চিকিৎসক হারুনের আসল চেহারা উন্মোচিত: আপত্তিকর ছবি ভাইরালে তোলপাড় মহিপুর

১৬ এপ্রিল, ২০২৬

কুয়াকাটা সৈকতে ফের ভেসে এলো ৪০ কেজির মৃত অলিভ রিডলি কচ্ছপ, বাড়ছে পরিবেশগত শঙ্কা

১৫ এপ্রিল, ২০২৬
  • ট্রেন্ডিং বিষয়সমূহ:
  • লিড নিউজ
  • পটুয়াখালী
  • বিএনপি
  • দুমকি
  • সেচ্ছাসেবী সংগঠন
  • মাদক
  • অপরাধ
  • যুব সংগঠন
  • রাজনীতি
  • ছাত্রদল
  • কুয়াকাটা
  • জুলাই বিপ্লব
  • নিহত
  • পবিপ্রবি
  • কলাপাড়া
  • ধূমকেতু
  • ডাকাতি
  • পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
  • নির্বাচন
  • আওয়ামীলীগ
  • খবর পটুয়াখালী
  • বাউফল
  • মানববন্ধন
  • বিশ্ববিদ্যালয়
  • আলোচিত খবর
  • গ্রেফতার
  • জলবায়ু
  • হত্যা
  • জাতীয়
  • ডেঙ্গু
খবর পটুয়াখালী

প্রকাশক ও সম্পাদক: আব্দুস সালাম আরিফ

বার্তা বানিজ্য কার্যালয় : ৩য় তলা, সুবর্ণা টাওয়ার, তিতাস মোড়, পটুয়াখালী সদর, পটুয়াখালী – ৮৬০০
বার্তা ও সম্পাদকীয় বিভাগ: +8801719408373, news@khaborpatuakhali.com, khaborpatuakhali@gmail.com

Facebook Youtube Whatsapp
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
  • ব্যবহারের শর্তাবলি
  • বিজ্ঞাপন
  • খবর পটুয়াখালী পরিবার
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
  • ব্যবহারের শর্তাবলি
  • বিজ্ঞাপন
  • খবর পটুয়াখালী পরিবার
কপিরাইট © ২০২৫ | খবর পটুয়াখালী

Design & Developed By Softx