
মাসুদ পারভেজ সাগর,কুয়াকাটা।
পটুয়াখালীর কলাপাড়ার টিয়াখালী এলাকার গাজী সায়েম মেহেদী (৩২) নামের এক ব্যক্তিকে গাঁজা পরিবহনের অপরাধে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
শনিবার (১৮ অক্টোবর) রাত ৯টা ৪৫ মিনিটে মহিপুর থানার চৌকস পুলিশ সদস্যদের সহযোগিতায় হাজীপুর টোল ব্রিজ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানটি পরিচালনা করেন কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসিন সাদেক।
পুলিশ জানায়, গাঁজাসহ গাজী সায়েম মেহেদীকে আটক করার পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৪২(১) ধারায় আদালতে সোপর্দ করা হলে আদালত উক্ত রায় প্রদান করেন।
অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসিন সাদেক বলেন, “সামাজিক শৃঙ্খলা ও মাদক নিয়ন্ত্রণে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। মহিপুর থানা এলাকা এবং কুয়াকাটাকে পরিচ্ছন্ন ও নিরাপদ রাখতে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি।”


