স্টাফ রিপোর্টারঃ
সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পটুয়াখালী মহিপুর মুক্তিযোদ্ধা মেমোরিয়াল ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সিয়াম মাহমুদকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
সোমবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, পটুয়াখালী জেলা শাখার সিদ্ধান্ত অনুযায়ী তাকে প্রাথমিক সদস্যপদসহ সকল সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জেলা শাখার আহ্বায়ক মেহেদী হাসান শামীম চৌধুরী ও সদস্য সচিব জাকারিয়া আহমেদ এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন। একই সঙ্গে ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের সিয়াম মাহমুদের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
শনিবার রাতে মহিপুর থানা এলাকায় আর্থিক লেনদেন নিয়ে বিরোধের জেরে ছাত্রদলের দুই পক্ষে মধ্যে মারামারি ও একটি বেসরকারি হাসপাতালে হামলা ভাংচুরের ঘটনা ঘটে। এ সংশ্লিষ্ট একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।