প্রিন্ট এর তারিখঃ মে ২, ২০২৬, ২:৫৬ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৯, ২০২৫, ১০:১৮ অপরাহ্ণ
পটুয়াখালী-৪ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী অধ্যাপক মোস্তাফিজ এর মনোনয়নপত্র দাখিল

গোফরান পলাশ, কলাপাড়া (পটুয়াখালী): ইসলামি আন্দোলন বাংলাদেশ'র কলাপাড়া উপজেলা শাখার আহবায়ক ও দলের মনোনীত প্রার্থী আলহাজ্ব অধ্যাপক মোস্তাফিজুর রহমান তাঁর মনোনয়নপত্র সোমবার দুপুরে কলাপাড়া সহকারী রিটার্নিং অফিসার কাউছার হামিদের কার্যালয়ে দাখিল করছেন।
এসময় অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন উপজেলা শাখার সহ-সভাপতি মাওলানা নাইমুল ইসলাম নাইম, অ্যাডভোকেট মো. নূর হোসেন এবং উপজেলা শাখার সদস্য মাওলানা হেদায়াতুল্লাহ জিহাদি ও মো. হুমায়ুন কবির প্রমূখ।
এর আগে রবিবার দুপুরে সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন।
সর্বসত্ব সংরক্ষিত © ২০২৫ | খবর পটুয়াখালী - Design & Developed by SoftX IT Ltd.