ঢাকাস্থ গলাচিপা উপজেলা কল্যাণ সমিতির ৩১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে।
বুধবার (১১ মার্চ) রাজধানীর ফার্মগেটে সমিতির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত দ্বি-বার্ষিক সাধারণ সভায় এ কমিটি ঘোষণা করা হয়। সভায় সভাপতিত্ব করেন , সভাপতি, ।
সভায় সদস্যদের সম্মতিক্রমে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন , সাবেক উপাচার্য, । নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট শাহআলম ভূইয়া ও বিশিষ্ট সাহিত্যিক ফোরকান আহম্মেদ।
নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মোর্তূজা সাইফুল ইসলাম জাকির এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আবু বক্কর সিদ্দিক।
সহ-সভাপতি হয়েছেন মো. মজিবুর রহমান, বেলায়েত হোসেন, তানভীল আক্তার হোসেন খান ও হাবিবুর রহমান হিরু।
এ ছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন গোলাম মোফাজ্জল ও অ্যাডভোকেট নুরুল ইসলাম জাহিদ। কোষাধ্যক্ষ হয়েছেন আবু জাফর রনি, মহিলা বিষয়ক সম্পাদক মাহমুদা মোস্তফা ডলি, সাংগঠনিক সম্পাদক নান্নু মীর, দপ্তর সম্পাদক মোহাম্মদ গোলাম আমিন, প্রচার সম্পাদক জসিম উদ্দিন, সাহিত্য সম্পাদক দোলোয়ার হোসেন, সমাজকল্যাণ সম্পাদক সুলতান আহম্মেদ টিপু, ক্রীড়া সম্পাদক মনসুর হেলাল, আইন সম্পাদক অ্যাডভোকেট কাইয়ুম, ছাত্র-ছাত্রী সম্পাদক মানসুরা আক্তার আখি, সাংস্কৃতিক সম্পাদক বিপ্লব চন্দ্র ভুইয়া, গণসংযোগ সম্পাদক গাজী আব্দুল হাদী এবং প্রকাশনা সম্পাদক তরিকুল ইসলাম।
পরিচালনা পরিষদের সদস্য হয়েছেন ইলিয়াস কবির, সিদ্দিকুর রহমান, অ্যাডভোকেট সৈয়দ আলম টিপু, ডা. জালাল আহম্মেদ, ফোরকান বিশ্বাস, অ্যাডভোকেট মশিউর রহমান রিয়াদ, গোলাম মোস্তফা কামাল, মো. মোকছেদুর রহমান ও হেলাল উদ্দিন খান।