
মো. জহিরুল ইসলাম চয়ন,গলাচিপা থেকেঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে পটুয়াখালী-৩ (১১৩) আসনের গলাচিপা উপজেলায় দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারদের জন্য তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
শনিবার (৩১ জানুয়ারি) গলাচিপা সরকারি ডিগ্রি কলেজের বিজ্ঞান ভবনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করা হয়। কর্মশালাটি চলবে আগামী ২ ফেব্রুয়ারি পর্যন্ত।
উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মাহমুদুল হাসানের সার্বিক সহযোগিতায় প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের উপসচিব হেলাল উদ্দিন খান, পটুয়াখালী জেলার সিনিয়র জেলা নির্বাচন অফিসার ওহিদুজ্জামান মুন্সী, অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার মো. মিজানুর রহমান, গলাচিপা উপজেলা নির্বাচন অফিসার মো. আবু ইউসুফসহ বিভিন্ন উপজেলার নির্বাচন কর্মকর্তারা।
প্রশিক্ষণে অংশগ্রহণকারী কর্মকর্তাদের একাধিক গ্রুপে ভাগ করে পৃথক পৃথকভাবে ভোটগ্রহণ কার্যক্রম, নির্বাচনী বিধি-বিধান, দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে দিকনির্দেশনা প্রদান করা হয়।
নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, গলাচিপা উপজেলার ১২টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট প্রায় ১ হাজার ৬১২ জন কর্মকর্তা নির্বাচনী দায়িত্ব পালন করবেন। এছাড়া সম্ভাব্য প্রয়োজন বিবেচনায় অতিরিক্ত ৫ শতাংশ কর্মকর্তা প্রস্তুত রাখা হয়েছে।
প্রশিক্ষণ চলাকালীন সময়ে আকস্মিকভাবে পরিদর্শনে আসেন বরিশাল বিভাগের বিভাগীয় কমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমান এবং বরিশাল রেঞ্জের ডিআইজি মো. মনজুর মোরশেদ আলম। তারা প্রশিক্ষণ কার্যক্রম ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।

Milagro777 is where the real winnings are hiding! I mean, I’ve had some amazing runs here. The layout’s straightforward, which is a plus. Give it a shot! milagro777
255betlogin… sounds like a quick way to get logged in and start playing! I wonder how user friendly the site is? Nobody wants a complicated login process when you’re trying to win big! Take a look at 255betlogin for yourself.
An app for NNBET? That’s interesting. Gotta be super convenient for playing on the go. Mobile gaming is where it’s at these days. Hopefully it doesn’t drain my battery too fast! Get the app here at nnbetloginapp.