দুমকি প্রতিনিধিঃ পটুয়াখালীর দুমকিতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মীর শহীদুল হাসান শাহীন।
আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু সুফিয়ান, উপজেলা কৃষি কর্মকর্তা মো. ইমরান, আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. জিএম এনামুল হকসহ অন্যান্যরা।
এর আগে হাসপাতাল সড়ক থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে দুমকি একে মডেল মাধ্যমিক বিদ্যালয় সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।