
শুক্রবার (১৩ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে দুমকি উপজেলার -এর মেইন গেট সংলগ্ন মুসলিমপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, নির্মাণাধীন ‘প্রফেসর্স টাওয়ার’ ভবনের পঞ্চম তলায় নিরাপত্তা ব্যবস্থা হিসেবে সুরক্ষা নেট বা সিলিং ছাড়া কাজ করার সময় খাদেম হোসেন (২০) ও মুমিন (৩৫) নামের দুই শ্রমিক নিচে পড়ে গুরুতর আহত হন। পরে সহকর্মীরা তাদের উদ্ধার করে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ঘটনাটি তিনি শুনেছেন। তবে এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় ভবনের মালিক বা ঠিকাদারি প্রতিষ্ঠানের দায়িত্বশীল কাউকে তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।