দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর দুমকি উপজেলায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সন্ধ্যা ৭টায় উপজেলা বিএনপির নির্বাচনী অফিসে এ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সুমন শরীফের সভাপতিত্বে এবং সরকারি জনতা কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব সাঈদ মৃধার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুমকি উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাবেক সাধারণ সম্পাদক জসিম উদ্দিন হাওলাদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন, যুগ্ম আহ্বায়ক মাইনুল ইসলাম সোহেল, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মনিরুল ইসলাম, সরকারি জনতা কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক আরিফ হোসেন আরাফাত, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক গোলাম কিবরিয়া, মো. হান্নান, ওবায়দুল ইসলাম, সরকারি জনতা কলেজ ছাত্রদলের সভাপতি আরিফ হোসেন, সাধারণ সম্পাদক আল আমিন, সহ-সভাপতি মো. আবু ঈসাসহ অন্যান্য নেতৃবৃন্দ।
দোয়া ও মোনাজাতে উপজেলা বিএনপি ও বিভিন্ন ইউনিয়নের ছাত্রদলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। এ সময় নেতৃবৃন্দ বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করেন এবং তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান।