
দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর দুমকিতে তারেক জিয়া পরিষদের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী ও আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও পূর্ণ সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
সোমবার (২২ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় উপজেলার পাঙ্গাসিয়া দরবার শরীফের সিদ্দিকিয়া হাফিজি মাদ্রাসা কমপ্লেক্সে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে প্রধান সারথী হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা তারেক জিয়া পরিষদের আহ্বায়ক মোঃ বায়জিদ আহমেদ মৃধা এবং সদস্য সচিব মোঃ সোহাগ হাওলাদার।
দোয়া ও শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে সংগঠনের যুগ্ম আহ্বায়ক মোঃ মিলন শিকদার, মোঃ ইশতিয়াক হোসেন ও মোঃ ইব্রাহিম গাজী সক্রিয়ভাবে অংশ নেন। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য মোঃ আবুল বাশার, মোঃ সোহেল সিকদারসহ মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাত শেষে মাদ্রাসার এতিম শিক্ষার্থী ও আশপাশের এলাকার দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
আয়োজকরা জানান, দেশনেত্রীর দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনায় এ ধরনের দোয়া ও মানবিক কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে
