
মোঃ সুমন মৃধা, দমুকিঃ পটুয়াখালীর দুমকিতে বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী ও তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২১ ডিসেম্বর ২০২৫) বিকেলে উপজেলার মুরাদিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে মো. ইব্রাহিম হাওলাদারের বাড়িতে উপজেলা নারী ও শিশু অধিকার ফোরামের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়া পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ডিন প্রফেসর দেলোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক মজিবুর রহমান, জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সভাপতি জেসমিন জাফর, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জসিম উদ্দিন হাওলাদার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম হাওলাদার, সাবেক যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান দিপু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ অহিদুল ইসলাম ও সদস্য সচিব মাসুদুল আলম মৃধা, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক জাহিদ খানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুরাদিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড নারী ও শিশু অধিকার ফোরামের সভাপতি আমেনা বেগম এবং সঞ্চালনা করেন উপজেলা কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মর্তুজা।
দোয়া মাহফিলে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে শারীরিক জটিলতায় ভুগছেন। দেশের গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় তাঁর অবদান অনস্বীকার্য। তাঁর দ্রুত সুস্থতার জন্য সকলকে দোয়া অব্যাহত রাখার আহ্বান জানান তারা।
এসময় বক্তারা পটুয়াখালী-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরীর বিজয় নিশ্চিত করতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
দোয়া মাহফিলে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, নারী ও শিশু অধিকার ফোরামের সদস্য এবং স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন।


