
মো. বেল্লাল হোসেন, দশমিনা প্রতিনিধিঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা) আসনে গণঅধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসুর ভিপি নুরুল হক নুরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।
বুধবার (তারিখ অনুযায়ী) দুপুর ১২টায় দশমিনা উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেন।
এসময় উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসুর ভিপি নুরুল হক নুরের পিতা ইদ্রিস হাওলাদার, ঢাকা উত্তর মহানগর গণঅধিকার পরিষদের সহসভাপতি মিজানুর রহমান হাওলাদার, পটুয়াখালী জেলা গণঅধিকার পরিষদের সাবেক সদস্য সচিব শাহ আলম শিকদার, যুগ্ম সদস্য সচিব ছাদ্দাম মৃধা, গলাচিপা উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক হাফিজুর মাস্টার, সদস্য সচিব জাকির হোসেন, দশমিনা উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলতাফ হোসেন আকন, উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি লিয়ার হোসেন হাওলাদার, সাধারণ সম্পাদক মিলন মিয়াসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।
মনোনয়নপত্র সংগ্রহ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে ইদ্রিস হাওলাদার বলেন, “বাংলাদেশে নয়, বিশ্ব পরিসরেও নুরুল হক নুরের মতো একজন জাতীয় নেতা এত নির্যাতনের শিকার হননি। জনগণের কথা বলতে গিয়ে তিনি ঢাকার রাজপথসহ দশমিনা ও গলাচিপায় বারবার আহত ও নির্যাতিত হয়েছেন। নুরুল হক নুর দশমিনা-গলাচিপার সন্তান। আগামী ১২ ফেব্রুয়ারি ট্রাক প্রতীকে ভোট দিয়ে জনগণ তাকে বিপুল ভোটে বিজয়ী করে সংসদে পাঠাবে এ বিশ্বাস আমাদের রয়েছে।”
এ বিষয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম বলেন, “আজ দুপুর ১২টায় গণঅধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসুর ভিপি নুরুল হক নুরের পক্ষে পটুয়াখালী-৩ আসনে নির্বাচনে অংশগ্রহণের জন্য নির্বাচন বিধিমালা অনুযায়ী মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। নির্বাচনে অংশগ্রহণকারী সকল প্রার্থীর ক্ষেত্রে নির্বাচন কমিশনের নির্দেশনা সমভাবে প্রয়োগ করা হবে
