
মো.বেল্লাল হোসেন, দশমিনা(পটুয়াখালী) প্রতিনিধি।
বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে মহিলা অধিদপ্তর দশমিনা কতৃক মঙ্গলবার চার নারীকে অদম্য সম্মাননা প্রদান করা হয়।
অদম্য নরীরা হলেন অর্থনীতি’র ক্ষেত্রে সফল্য অর্জনকারী নারী ইসরাত জাহান, নির্যাতনের দুঃস্বপ্ন মুছে জীবন সংগ্রামে জয়ী নারী নিলুফা বেগম, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী ডাঃ শারাফ সাদমানী, সফল জননী নারী ফুকিয়া বেগম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.সাইফুল ইসলাম এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভুমি আব্দুল্লাহ আল মামুন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আবু সাহাদৎ মোঃ হাচনাইন পারভেজ, কৃষি কর্মকর্তা মোঃ জাফর আহমেদ, মহিলা বিষয়ক কর্মকর্তা জেসমিন, মৎস্য কর্মকর্তা মোঃ জসিম উদ্দিন, জনস্বাস্থ্য প্রকৌশলী সাইফুল ইসলাম শাহিন সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষিকা গন।
দিবসটি উদযাপন উপলক্ষে সকাল ১০ ঘটিকায় র্যালি ও পরিষদ কনফারেন্স হল রুমে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভা শেষে বিভিন্ন চরজন নারীকে অদম্য সম্মাননা প্রদান করা হয়।


