
মো. বেল্লাল হোসেন, দশমিনা প্রতিনিধি:
পটুয়াখালীর দশমিনা উপজেলায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালিটি শুরু হয়ে পরিষদ চত্বরে শেষ হয়। পরে পরিষদের কনফারেন্স হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আহম্মেদ ইব্রাহিম অরবিলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু সাহাদৎ মো. হাচনাইন পারভেজ, কৃষি কর্মকর্তা মো. জাফর আহমেদ, জনস্বাস্থ্য প্রকৌশলী সাইফুল ইসলাম শাহিন, মহিলা বিষয়ক কর্মকর্তা জেসমিন আক্তার, দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো. মোশারেফ হোসেন, পরিসংখ্যান কর্মকর্তা মো. মনিরুজ্জামান, দশমিনা প্রেসক্লাব সভাপতি মো. বেল্লাল হোসেন এবং সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মামুন তানভীরসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী ও সুধীজন।


