বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় পটুয়াখালীর দশমিনা উপজেলার পূর্ব লক্ষীপুর কালিমাতা রাধা গোবিন্দ মন্দিরে মোমবাতি প্রজ্জ্বলন ও প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যা ৭টার দিকে পূর্ব লক্ষীপুর যুব সমাজের উদ্যোগে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শুভাশিষ হাওলাদর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক ফখরুজ্জামান বাদল। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক সম্পাদক যোবায়ের হোসেন আককাচ, যুবদলের যুগ্ম আহ্বায়ক আল-আমিন মোল্লা, আবু আব্দুল্লাহ, দশমিনা প্রেসক্লাবের সভাপতি মো. বেল্লাল হোসেন, সাংগঠনিক সম্পাদক জায়েদ মোল্লা, দপ্তর সম্পাদক সোহাগ আহমেদ লিওন, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামরুজ্জামান সোহাগ, বাবু সুকান্ত দাস, মজিবুর রহমান, চিনময়, রনজিদ হাওলাদার, বিধান মন্ডল, মদু সদনসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
মোমবাতি প্রজ্জ্বলন ও প্রার্থনা শেষে উপস্থিতদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।