প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৩০, ২০২৬, ৩:৪৭ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১, ২০২৬, ৫:৫৬ অপরাহ্ণ
খালেদা জিয়ার জানাজায় নিহত বাউফল নিরব হোসেনের জানাজা অনুষ্ঠিত

সাবেক প্রায়ত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা নামাজ শেষে ফেরার পথে পিষ্ট হয়ে নিহত নিরব মুন্সীর জানাজা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ২টায় পটুয়াখালী বাউফলের ডালিমা গ্রামে এ জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
জানাজা নামাজে নিহত নিরব মুন্সীর ছেলে পঙ্গুত্ববরনকারী জুলাই যোদ্ধা তাহসিন আল নাহিয়ান ও তার পরিবারের ভর পোষন ও চিকিৎসার দায়িত্ব নেওয়ার কথা প্রতিনিধির মাধ্যমে বলেন- বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
জানাজা নামাজে উপস্থিত ছিলেন, বিএনপি বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুস, ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক ও বাউফলের জামায়াত ইসলামী এমপি প্রার্থী ড.শফিকুল ইসলাম মাসুদ, ধানের শীষ প্রার্থী শহিদুল আলম তালুকদার ও পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহাসু সরকার কুট্টি, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মী সহ স্থানীয় মানুষ।
সর্বসত্ব সংরক্ষিত © ২০২৫ | খবর পটুয়াখালী - Design & Developed by SoftX IT Ltd.