স্টাফ রিপোর্টার: পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ে ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী-এর সভাপতিত্বে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি পটুয়াখালী ইউনিটের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে অনুষ্ঠিত এ সভায় ইউনিটের সার্বিক কার্যক্রম, মানবিক সহায়তা কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।
সভায় কমিটির ভাইস প্রেসিডেন্ট ইমাম জাফর সিকদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান টোটনসহ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় মানবিক কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।