পটুয়াখালী জেলায় নবনিযুক্ত নয়টি থানার অফিসার ইনচার্জের (ওসি) সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ ডিসেম্বর) পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা হয়।
সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মো. আবু ইউসুফ, বিপিএম।
সভায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সার্বিক কার্যক্রম আরও গতিশীল করা, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং ভোটকেন্দ্রসমূহের সম্ভাব্য ঝুঁকি নিরূপণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নবনিযুক্ত ওসিদের দিকনির্দেশনা দেন পুলিশ সুপার।
তিনি নবনিযুক্ত কর্মকর্তাদের দায়িত্ব পালনে সর্বোচ্চ সততা, নিষ্ঠা, পেশাদারিত্ব ও দায়িত্বশীল আচরণ বজায় রেখে জনগণের নিরাপত্তা ও সেবা নিশ্চিত করার আহ্বান জানান।