প্রিন্ট এর তারিখঃ মে ১৪, ২০২৬, ৭:৪৩ এ.এম || প্রকাশের তারিখঃ মে ৬, ২০২৬, ৯:২৭ অপরাহ্ণ
জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতায় পটুয়াখালীর দুই শিক্ষার্থীর সাফল্য

স্টাফ রিপোর্টার: ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতায় পটুয়াখালীর দুই শিক্ষার্থী কৃতিত্বের স্বাক্ষর রেখেছে।
উপজেলা পর্যায়ে ‘ক’ ও ‘গ’ গ্রুপে (ধারাবাহিক ১০ পারা ও ৩০ পারা) চ্যাম্পিয়ন হয়ে জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে জোবায়ের মাহমুদ প্রথম স্থান অধিকার করে বিভাগীয় পর্যায়ে উত্তীর্ণ হয়েছে। সে পটুয়াখালীর দি হলি কুরআন হিফ্জ মাদরাসার শিক্ষার্থী এবং তার পিতা মাওলানা আব্দুল জলিল।
অন্যদিকে, একই প্রতিযোগিতার ‘ক’ গ্রুপে ধারাবাহিক ১০ পারায় প্রথম স্থান অর্জন করেছে জুবায়ের আদির। তার পিতা আবু ইউসুফ। সেও একই প্রতিষ্ঠানের শিক্ষার্থী।
শিক্ষার্থীদের এই সাফল্যে শিক্ষক-অভিভাবকসহ স্থানীয়রা আনন্দ প্রকাশ করেছেন এবং তাদের ভবিষ্যৎ সফলতা কামনা করেছেন।
সর্বসত্ব সংরক্ষিত © ২০২৫ | খবর পটুয়াখালী - Design & Developed by SoftX IT Ltd.