প্রিন্ট এর তারিখঃ মে ২, ২০২৬, ৯:৩৭ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৩০, ২০২৬, ৯:১৪ অপরাহ্ণ
পটুয়াখালী আইনজীবী সমিতি নির্বাচন বিএনপি প্যানেলের নিরঙ্কুশ জয়; জামায়াত প্যানেলের ভরাডুবি

বিশেষ প্রতিনিধিঃ পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের পূর্ণ প্যানেল বড় ব্যবধানে বিজয়ী হয়েছে। অপরদিকে প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল প্যানেল কোনো পদেই জয় পেতে পারেনি।
ঘোষিত ফলাফলে সভাপতি পদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থী মোহাম্মদ মজিবুর রহমান ২৬৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ল’ইয়ার্স কাউন্সিল সমর্থিত আলহাজ মো. নাজমুল আহসান পান ১৩৯ ভোট।
সহ-সভাপতি পদে নজরুল ইসলাম ২৫৬ ভোট পেয়ে জয়লাভ করেন। তার প্রতিদ্বন্দ্বী মো. মাসুদুর রহমান পান ১২৭ ভোট।
সাধারণ সম্পাদক পদে আরিফ হোসেন ৩২৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী মো. মহিউদ্দিন পান ৬৯ ভোট।
সহ-সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ আমিনুল ইসলাম সোহাগ ৩০৫ ভোট পেয়ে নির্বাচিত হন। একই পদে মো. মুজিবুল হক বিশ্বাস রানা পান ২৫৬ ভোট। অন্য প্রার্থীদের মধ্যে আনোয়ার হোসাইন পান ১০৯ ভোট এবং মোহাম্মদ ওমর ফারুক পান ৭৩ ভোট।
লাইব্রেরি সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মো. মনিরুল ইসলাম।
ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে মাইনুল ইসলাম রুবেল ২৯৮ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী আবু সাঈদ খান পান ৮৫ ভোট।
সদস্য পদে এনামুল হক রাসেল ২৯০ ভোট এবং মারিয়াম আহমেদ ২৭৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অপর প্রার্থী মোহাম্মদ নজরুল ইসলাম পাটুয়ারী পান ১৩৩ ভোট।
নির্বাচনে মোট ৫২০ জন ভোটারের মধ্যে ৪০৯ জন ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে একটি ব্যালট বাতিল হওয়ায় ৪০৮টি ভোট বৈধ হিসেবে গণ্য হয়।
সর্বসত্ব সংরক্ষিত © ২০২৫ | খবর পটুয়াখালী - Design & Developed by SoftX IT Ltd.