
বাউফল অফিসঃ
পটুয়াখালীর বাউফলে নয় বছরের এক শিশুকে একাধিকবার যৌন হেনস্তা ও ধর্ষণের ঘটনায় অভিযুক্ত লালু শাহ (৫৫) কে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। শনিবার (৭ মার্চ) রাজধানী ঢাকায় র্যাব ও পুলিশের যৌথ গ্রেফতার হন অভিযুক্ত।
এরআগে, উপজেলার নাজিরপুর ইউনিয়নে টানা এক সপ্তাহে ধরে ভুক্তভোগী শিশু নির্যাতন ও ধর্ষণ করার অভিযোগ ওঠে।
গত সোমবার (২ মার্চ) ভুক্তভোগী শিশুকে প্রথমে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে পটুয়াখালী মেডিকেল কলেজের নারী শিশু ভিকটিম সাপোর্ট সেন্টারে চিকিৎসা দেওয়া হয়।
ভুক্তভোগী শিশুর পরিবার জানায়, বিভিন্ন সময় চকলেট খাওয়ার জন্য ১০ টাকা দিয়ে প্রলোভন দেখায় অভিযুক্ত। পরে ভুক্তভোগী শিশুকে একটি খালি বাসায় নিয়ে বিভিন্ন ভাবে যৌন নির্যাতন করতেন এবং সবশেষ ওইদিন ভুক্তভোগীকে ধর্ষণ করা হয়।
ভুক্তভোগী শিশুর মা ও নানু জানান, অভিযুক্ত লালু শাহ আমার চাচা হয়। ঘটনা জানাজানি হওয়ার পরেই তিনি বিষয়টা মীমাংসার জন্য বিভিন্ন মাধ্যমে চাপ সৃষ্টি করছিলেন। তিনি আগে আওয়ামী লীগের নেতা ছিলেন, এখন জামায়াতের সাথে আছেন। আমরা তার একটা সুষ্ঠু বিচার চাই।
বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. শাহরিয়ার আল কাইয়ুম বলেন, শিশুদের বিষয় সবকিছু বলার সুযোগ নাই। তবে কিছু সমস্যা পাওয়ায়, তাকে পটুয়াখালীতে পাঠানো হয়েছিলো।
এ বিষয়ে বাউফল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আতিকুল ইসলাম বলেন, ঘটনার পরপরই লালু শাহ আত্মগোপনে চলে যান। তথ্য প্রযুক্তির সহযোগিতায় তার অবস্থান নিশ্চিত হয়ে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। দ্রুত সময়ের মধ্যেই তাকে আদালতে সোপর্দ করা হবে।



Drive sales, earn big—enroll in our affiliate program!