প্রিন্ট এর তারিখঃ মে ১৪, ২০২৬, ১:৪২ এ.এম || প্রকাশের তারিখঃ মে ৮, ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ণ
পটুয়াখালীতে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

স্টাফ রিপোর্টার: পটুয়াখালীতে অভিযান চালিয়ে হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গত মঙ্গলবার (৬ মে) রাত ১১টা ৪৫ মিনিটের দিকে জেলা গোয়েন্দা শাখার একটি আভিযানিক দল পটুয়াখালী পৌরসভার শিমুলবাগ এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে ১ গ্রাম হেরোইনসহ মোঃ ফরিদ খান (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তিনি পটুয়াখালী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের শিমুলবাগ এলাকার বাসিন্দা।
এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সর্বসত্ব সংরক্ষিত © ২০২৫ | খবর পটুয়াখালী - Design & Developed by SoftX IT Ltd.