প্রিন্ট এর তারিখঃ মে ১৪, ২০২৬, ১২:৫৩ এ.এম || প্রকাশের তারিখঃ মে ৮, ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ণ
পটুয়াখালীতে বিশেষ অভিযানে ৪৩ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

পটুয়াখালী সদর থানার বিশেষ অভিযানে ৪৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার (৭ মে) এসআই (নিরস্ত্র) কমল বড়াল সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক উদ্ধার ও ওয়ারেন্ট তামিল ডিউটি পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, পটুয়াখালী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কসাইপট্টি এলাকার শহীদ কটেজের সামনে কয়েকজন ব্যক্তি ইয়াবা ক্রয়-বিক্রয় করছে।
সংবাদের ভিত্তিতে রাত ১টা ৫ মিনিটের দিকে ঘটনাস্থলে অভিযান চালায় পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে গেলেও মোঃ ফারুক গাজী (৪৩) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি টাউন জৈনকাঠী এলাকার বাসিন্দা।
পরে উপস্থিত সাক্ষীদের সামনে আটক ব্যক্তির দেহ তল্লাশি করে ৪৩ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ২ হাজার ৪৭০ টাকা উদ্ধার করা হয়।
অভিযানে এসআই কমল বড়ালের সঙ্গে এএসআই রুবেল হাওলাদার, এএসআই মোঃ সুমন, এএসআই বায়েজীদসহ পুলিশের একটি দল অংশ নেয়।
এ ঘটনায় পটুয়াখালী সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।
সর্বসত্ব সংরক্ষিত © ২০২৫ | খবর পটুয়াখালী - Design & Developed by SoftX IT Ltd.