
পটুয়াখালী সদর উপজেলায় অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেপ্তার করেছে (ডিএনসি) পটুয়াখালী।
মঙ্গলবার (৩ মার্চ ২০২৬) দুপুর ১২টার দিকে সদর থানাধীন হেতালিয়া বাধঘাট সেতারা ক্লিনিক রোড এলাকায় গোল্ডেন জেন্স পার্লার সেলুনের সামনে পাকা রাস্তার ওপর অভিযানটি পরিচালিত হয়। এ সময় উজ্জল দাস (২৬) নামের এক ব্যক্তিকে ঘেরাও করে দেহ তল্লাশি চালানো হয়।
তল্লাশিকালে তার পরিহিত জিন্স প্যান্টের সামনের ডান পকেট থেকে একটি নীল রঙের জিপারযুক্ত পলিপ্যাকেটে রাখা ১০ পিস কমলা রঙের মিথাইল অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ট্যাবলেটের মোট ওজন প্রায় ১ গ্রাম।
গ্রেপ্তার উজ্জল দাস বরগুনা জেলার আমতলী উপজেলার চাউলা শাখারিয়া গ্রামের রনজিৎ দাসের ছেলে। বর্তমানে তিনি পটুয়াখালী সদর উপজেলার হেতালিয়া বাধঘাট এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় ডিএনসির “ক” সার্কেলের উপপরিদর্শক এস. এম. শাহীন পারভেজ বাদী হয়ে -এ একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন ডিএনসি পটুয়াখালীর উপ-পরিচালক মো. হামিমুর রশীদ।


