
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, সোমবার (৩ ফেব্রুয়ারি ২০২৬) রাত আনুমানিক ৮টা ২০ মিনিটে মহিপুর থানাধীন কুয়াকাটা পৌরসভার আবাসিক হোটেল ওমর খানের ১০৬ নম্বর কক্ষে অভিযান চালানো হয়। অভিযানে ওই কক্ষ থেকে ৯ (নয়) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় আটক ব্যক্তি হলেন মোঃ আল-আমীন (৪০)। তিনি কিশোরগঞ্জ জেলার পটিয়া থানাধীন করগাঁও ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তার পিতা মৃত আব্দুর রহমান এবং মাতা হেলেনা বেগম।
উদ্ধারকৃত মাদকদ্রব্যের প্রেক্ষিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(৫) ধারায় কলাপাড়া উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব ইয়াসীন সাদেক মোবাইল কোর্ট পরিচালনা করেন। আদালত আসামিকে ১ (এক) মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ (একশত) টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও ৭ (সাত) দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
মোবাইল কোর্ট মামলার নম্বর ২৩/২৬, তারিখ ০৩/০২/২০২৬।
এ মামলায় প্রসিকিউশন পরিচালনা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পটুয়াখালী ‘খ’ সার্কেল, কলাপাড়ার পরিদর্শক মোঃ শাহিনুল কবীর।
সংশ্লিষ্টরা জানান, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।