পটুয়াখালী সদর থানাধীন লঞ্চঘাট এলাকায় গাঁজা সেবনের সময় এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) পটুয়াখালী।
ডিএনসি সূত্র জানায়, সোমবার (১২ জানুয়ারি ২০২৬) বিকেল ৪টা থেকে সাড়ে ৪টার মধ্যে সদর থানার লঞ্চঘাট এলাকার কিসমত হোটেলের উত্তর পাশে ফাঁকা জায়গায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় গাঁজা সেবনরত অবস্থায় গৌতম চন্দ্র শীল (৫০) নামের এক ব্যক্তিকে আটক করা হয়।
আটকের সময় তার কাছ থেকে ১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি গৌতম চন্দ্র শীল (৫০) লাউকাঠি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি মৃত সচিন শীলের ছেলে।
এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রওজাতুন জান্নাতের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(৫) ধারায় তাকে দণ্ড প্রদান করা হয়।
মোবাইল কোর্টে প্রসিকিউশন দাখিল করেন ডিএনসি পটুয়াখালীর ‘ক’ সার্কেলের উপপরিদর্শক এস. এম. শাহীন পারভেজ।