প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৩০, ২০২৬, ৩:৪৯ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৭, ২০২৫, ১১:১৪ পূর্বাহ্ণ
পটুয়াখালীতে গ্রামীণ ব্যাংক শাখায় অগ্নিসংযোগের চেষ্টা
পটুয়াখালী সদর উপজেলার ডিবুয়াপুর শাখার গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগের চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা।
রবিবার (১৬ নভেম্বর) রাত বারোটার দিকে কালিকাপুর ইউনিয়নের মহাসড়কের পাশের এই শাখার পরিত্যক্ত গেটে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় অজ্ঞাত ব্যক্তিরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১২টার দিকে কয়েকজন দুর্বৃত্ত এসে প্রথমে শাখার গেটের চারপাশে ঘোরাঘুরি করতে থাকে। কিছুক্ষণ পর তারা পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। পরে শাখার ভেতরে অবস্থানরত কর্মকর্তারা দৌড়ে এসে পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনেন।
শাখার পিউন কাম গার্ড শেখ বাহাউদ্দিন বলেন, "রাতে চারজন কর্মকর্তা এখানে থাকেন। তাদের উপস্থিতি থাকায় আগুন ছড়িয়ে পড়তে পারেনি। আমি এসে বিষয়টি শুনেছি।"
ডিবুয়াপুর শাখার ব্যবস্থাপক হাফিজুর রহমান বলেন, "রাতে অফিসে অবস্থান করার সময় সিকিউরিটি গার্ড হঠাৎ বাঁশি বাজিয়ে আমাকে ডাকেন। নিচে নেমে দেখি পরিত্যক্ত গেটে আগুন জ্বলছে। সাথে সাথে বাথরুম থেকে পানি এনে আগুন নিয়ন্ত্রণ করি। এরপর পুলিশ প্রশাসনকে ফোন করি। কোনো ক্ষয়ক্ষতি হয়নি। আমি এখন সদর থানে রয়েছি অভিযোগ করার জন্য"
দায়িত্বরত সার্জেন্ট তাপস জানান, "ঘটনার কিছুক্ষণ আগেও আমরা এখানে টহলে ছিলাম। অন্য একটি শাখার দিকে যাওয়ার সময় দেখি অগ্নিসংযোগের চেষ্টা হয়েছে। দ্রুত ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করি। বড় কোনো দুর্ঘটনা ঘটেনি।"
পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ আহমেদকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।
সর্বসত্ব সংরক্ষিত © ২০২৫ | খবর পটুয়াখালী - Design & Developed by SoftX IT Ltd.