প্রিন্ট এর তারিখঃ মে ১৪, ২০২৬, ৯:৫১ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১৩, ২০২৬, ৮:১০ অপরাহ্ণ
পটুয়াখালীতে সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে প্রেস ব্রিফিং

মাহমুদ হাসান রায়হান:
পটুয়াখালীতে সরকারের নির্বাচনি ইশতেহারে ঘোষিত জনকল্যাণমূলক কর্মসূচিগুলোর বাস্তবায়ন ও প্রচার জোরদারের লক্ষ্যে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৩ মে) জেলা তথ্য অফিসের আয়োজনে জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সভাকক্ষে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশ নেন।
ব্রিফিংয়ে সরকারের অগ্রাধিকারভিত্তিক বিভিন্ন প্রকল্প ও কার্যক্রম তুলে ধরা হয়। বিশেষ করে ফ্যামিলি কার্ড, স্মার্ট কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ কর্মসূচিসহ জনকল্যাণমূলক নানা উদ্যোগ বাস্তবায়নে সরকারের গুরুত্বারোপের বিষয়টি তুলে ধরা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক স্নেহাংশু সরকার কুট্টি।
সভায় সভাপতিত্ব করেন জেলা সিনিয়র তথ্য অফিসার অনিমেষ কান্তি হালদার। জেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শহিদুল ইসলাম। এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সর্বসত্ব সংরক্ষিত © ২০২৫ | খবর পটুয়াখালী - Design & Developed by SoftX IT Ltd.