স্টাফ রিপোর্টার: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পটুয়াখালীতে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উদযাপন করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে সার্কিট হাউস প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক স্নেহাংশু সরকার কুট্টি, পুলিশ সুপার মোঃ আবু ইউসুফ, সিভিল সার্জন ডা. খালেদুর রহমান মিয়া, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তারেক হাওলাদার, জেলা শিক্ষা অফিসার মজিবুর রহমান, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি পটুয়াখালী ইউনিটের সাধারণ সম্পাদক সৈয়দ হাফিজুর রহমান হিরা, পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুস সালাম আরিফ, সদস্য আল আমিন হাওলাদারসহ যুব রেড ক্রিসেন্ট সদস্য ও ইউনিটের আজীবন সদস্যরা।
আলোচনা সভায় বক্তারা মানবিক সেবায় রেড ক্রস ও রেড ক্রিসেন্ট আন্দোলনের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।