ডেঙ্গু সচেতনতা দিবস উপলক্ষে পটুয়াখালীতে র্যালি, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ করা হয়েছে।
শনিবার সকাল ১০টায় পটুয়াখালী শহরের লঞ্চঘাট এলাকা থেকে একটি র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মদিনা মসজিদ মাঠে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা শেষে মদিনা মসজিদ সংলগ্ন পুকুর পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ শুরু করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন পটুয়াখালীর জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী, পুলিশ সুপার মো. আবু ইউসুফ, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জুয়েল রানা, সিভিল সার্জন ডা. মো. খালেদুর রহমান মিয়া, জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি, জেলা বিএনপির সদস্য মাকসুদ বায়জিদ পান্না, চেম্বার অব কমার্সের সভাপতি কামাল হোসেনসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য ও সরকারি কর্মকর্তারা।
পরে জেলা প্রশাসক বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গু সচেতনতা বিষয়ক লিফলেট বিতরণ করেন।