দুই দিনের রাষ্ট্রীয় সফরে পটুয়াখালী আসছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অ.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। শনিবার সকালে তিনি সড়ক পথে ঢাকা থেকে পটুয়াখালী পৌঁছাবেন।
সফরসূচি অনুযায়ী পটুয়াখালীতে পৌঁছে তিনি পুলিশ লাইন পরিদর্শন করবেন। পরে তিনি দেশের পর্যটন নগরী কুয়াকাটার উদ্দেশ্যে রওনা হবেন। সেখানে নৌ পুলিশসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন বাহিনীর স্থাপনা পরিদর্শন করার কথা রয়েছে।
কুয়াকাটায় রাত যাপন শেষে তিনি রবিবার সকালে বরিশালের উদ্দেশ্যে যাত্রা করবেন। সেখানে তিনি প্রশাসন, আইন–শৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে একাধিক দাফতরিক সভায় অংশ নেবেন।
রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ এ সফরকে কেন্দ্র করে পটুয়াখালী জেলা প্রশাসন ও আইন–শৃঙ্খলা বাহিনীর মধ্যে প্রস্তুতি বৃদ্ধি পেয়েছে।