প্রিন্ট এর তারিখঃ মে ১৪, ২০২৬, ৩:৩৯ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১২, ২০২৬, ১০:৪৯ অপরাহ্ণ
পটুয়াখালীতে বর্ণিল আয়োজনে বিশ্ব নার্সেস দিবস পালিত

স্টাফ রিপোর্টার:
"আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ, জীবন রক্ষায় প্রয়োজন, নার্সদের ক্ষমতায়ন" এ প্রতিপাদ্য নিয়ে পটুয়াখালীতে পালিত হয়েছে আন্তর্জাতিক নার্সেস দিবস-২০২৬।
মঙ্গলবার (১২ মে) সকালে নার্সিং ইনস্টিটিউট পটুয়াখালী এর উদ্যোগে নার্সিং ইনস্টিটিউট প্রাঙ্গন হতে এক বর্ণাঢ্য র্যালী শুরু করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে নার্সিং ইনস্টিটিউট পটুয়াখালী ক্যাম্পাসে শেষ হয়। র্যালী শেষে নার্সিং ইনস্টিটিউট মিলনায়তনে নার্সিং ইনস্ট্রাক্টর ইনচার্জ মাহমুদা সুলতানা শিউলী এর সভাপতিত্বে ও ৩ৃতীয় বর্ষের শিক্ষার্থী মো. মনির ইসলামের উপস্থাপনায় উক্ত প্রতিপাদ্য বিষয়ের উপর আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সিভিল সার্জন অফিসের জেলা পাবলিক হেলথ নার্স কাজল রানী দাস।
আলোচনা সভায় মহৎ নার্সিং পেশার প্রতিষ্ঠা জনক ফ্লোরেন্স নাইটিঙ্গেল' এর প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তব্য রাখেন নাসিং ইন্সট্রাক্টর জোৎস্না রানী, ফাতেমা বেগম ও রুবিনা ইয়াসমিন, ডিপিএইচএম মমতাজ খানম, মোসাঃ ফাতেমা বেগম ও মোসাঃ মনোয়ারা বেগম। এ বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠানে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের নার্সিং কর্মকর্তা এবং বিএনএ এর সদস্যরা অংশগ্রহন করেন। পরে কেক কেটে চার শতাধিক স্টুডেন্ট নার্স ও ব্রাদারদের বিতরন করা।
সর্বসত্ব সংরক্ষিত © ২০২৫ | খবর পটুয়াখালী - Design & Developed by SoftX IT Ltd.