প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৩০, ২০২৬, ২:২২ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৬, ২০২৬, ৯:৪৯ পূর্বাহ্ণ
দশমিনা উপজেলা প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ

দশমিনা প্রতিনিধি: পটুয়াখালী দশমিনা উপজেলা পর্যায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। শনিবার বিকেল ৪ ঘটিকার সময় সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে উক্ত খেলা অনুষ্ঠিত হয়। উক্ত ফুটবল টুর্নামেন্ট শেষে বিজয়ী ও রানার্স আপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) (অতিরিক্ত দায়িত্ব) সালেহ আহমেদ। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা হিটলারুজ্জামান, সহকারী শিক্ষা কর্মকর্তা মোসাঃ মরিয়ম বেগম, সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালাহদ্দিন, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জাফর আহমেদ, সাধারণ সম্পাদক আনিচুর রহমানসহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ও সহকারী শিক্ষক-শিক্ষিকাগণ। উক্ত ফাইনাল খেলায় বালক দলের চ্যাম্পিয়ন হয় দশমিনা ইউনিয়নের দশমিনা সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় এবং বালিকা দলের চ্যাম্পিয়ন হয় দশমিনা ইউনিয়নের সফয়দ জাফর সরকারি প্রাথমিক বিদ্যালয়। চ্যাম্পিয়ন দল পরবর্তীতে জেলায় অংশগ্রহণ করবে।
খেলা পরিচালনা করেন বালক দলের মো. বেল্লাল হোসেন, আবুল বশার শাহিন ও হাসান এবং বালিকা দলের মো. জহিরুল ইসলাম, হাসান ও শাহিন।
সর্বসত্ব সংরক্ষিত © ২০২৫ | খবর পটুয়াখালী - Design & Developed by SoftX IT Ltd.