
আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে পটুয়াখালীতে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয় ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের ঐক্য, গড়বো আগামীর শুদ্ধতা”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ আবু ইউসুফ, সিভিল সার্জন ডা. খালেদুর রহমান মিয়া, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জুয়েল রানা এবং দুদকের উপপরিচালক তানভীর আহমেদ।
সভায় সভাপতিত্ব করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রদীপ কুমার কর্মকার।


