
স্টাফ রিপোর্টারঃ উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারের স্বার্থে পটুয়াখালী-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলতাফ হোসেন চৌধুরীকে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন সাবেক ছাত্রদল নেতা, শহীদ জিয়া গবেষণা পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান আনিস।
তিনি বলেন, গত ১৭ বছরে আওয়ামী লীগের দুঃশাসনে দেশের মানুষ অতিষ্ঠ ছিল। জনগণের ভোট ও ভাতের অধিকার ছিল না। বিএনপি সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী এবং দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকাল ১০টায় পটুয়াখালী সদর থানার নন্দকানাই এলাকায় আয়োজিত একাধিক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
যোগেন শীলের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও জিয়া গবেষণা পরিষদের নেতা অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, কেন্দ্রীয় কমিটির শিক্ষা ও গবেষণা সম্পাদক অধ্যাপক মো. জহিরুল ইসলাম, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীর পার্সোনাল প্রেস সেক্রেটারি ও পবিপ্রবি’র সিনিয়র ডেপুটি ডিরেক্টর মাহফুজুর রহমান সবুজ।
এছাড়াও বক্তব্য রাখেন জিয়া গবেষণা পরিষদের পটুয়াখালী জেলা শাখার সভাপতি অধ্যাপক মাহবুবুর রহমান, সহ-সভাপতি মজিবর রহমান সর্দার ও জিয়াউল হক জুয়েল, সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ।
পরে বিকাল ৪টায় কালিকাপুর এলাকায় ধানের শীষ প্রতীকের পক্ষে লিফলেট বিতরণ ও গণসংযোগে অংশ নেন আনিসুর রহমান আনিস। এ সময় উপস্থিত ছিলেন শহীদ জিয়া গবেষণা পরিষদের পটুয়াখালী জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মর্জিনা বেগম, ফাতিমা আক্তার মুক্তা, মোসা. শিউলি পারভীন, আসমা বেগম, লিলি বেগম, মো. মঞ্জুরুল আহসান মানিক, মাস্টার জসীম উদ্দিন, মাও. মো. জিহাদুল ইসলাম, হুমায়ুন কবির মঞ্জুসহ জেলা বিএনপি, জাতীয়তাবাদী মহিলা দল ও ছাত্রদলের নেতাকর্মীরা।



Get paid for every referral—enroll in our affiliate program!