আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণভোটের বিষয়ে পটুয়াখালী জেলার ইমামদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে পটুয়াখালী ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
পটুয়াখালী জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গণভোটের বিষয়ে ইমামদের অবহিত করেন।
মতবিনিময় সভায় পটুয়াখালীর পুলিশ সুপার মো. আবু ইউসুফ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তারেক হাওলাদার, জেলা সিনিয়র নির্বাচন অফিসার অহিদুজ্জামান মুন্সি, জেলা ইমাম পরিষদের সভাপতি মাওলানা আবু সাইদ, সাধারণ সম্পাদক হাফেজ আবদুল কাদেরসহ জেলার বিভিন্ন মসজিদের ইমাম ও খতিবরা উপস্থিত ছিলেন।