বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের কমিটি গঠন করা হয়েছে। ১০১ সদস্য বিশিষ্ট কমিটির সভাপতি হয়েছেন খন্দকার শফিকুল হাসান রতন ও মহাসচিব হয়েছেন মনোয়ারুল ইসলাম।
শনিবার (২০ ডিসেম্বর) রাতে রাজধানীর একটি স্থানীয় হোটেলে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের অংশগ্রহণে ২০২৬-২৭ ও ২০২৭-২৮ মেয়াদের জন্য এই কমিটি নির্বাচন করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) পরিচালক (অর্থ ও হিসাব) খন্দকার শফিকুল হাসান রতন এবং মহাসচিব পদে নির্বাচিত হয়েছেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত রেজিস্ট্রার কৃষিবিদ মো. মনোয়ারুল ইসলাম এনাম। কমিটির প্রধান পৃষ্ঠোপোষক নির্বাচিত হয়েছেন বিএমইউর অতিরিক্ত রেজিস্ট্রার ড. মোহাম্মদ মোস্তফা কামাল পাশা। সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. আব্দুল্লাহ মৃধা, সহ-সভাপতি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিচালক টিএসসি মোঃ আবুবকর সিদ্দিক ,
এ ছাড়া ১ নং যুগ্ম-মহাসচিব পদে নির্বাচিত হয়েছেন কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত রেজিস্ট্রার খন্দকার নাজমুল হাসান। সাংগঠনিক পদে নির্বাচিত হয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মো. রেজাউর রহমান মিয়া রাজু।
বর্তমানে বাংলাদেশে সরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ৫৯টি, এ সকল বিশ্ববিদ্যালয়ের অফিসারদের নিয়ে এই বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের ১০১ সদস্য বিশিষ্ট গঠন করা হয়েছে।