
মঙ্গলবার (৪ নভেম্বর) সন্ধ্যায় পটুয়াখালী শহরের নিজ বাসভবনে এ শুভেচ্ছা ও মতবিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে জিয়া পরিষদ পবিপ্রবি শাখার সভাপতি মো. আবু বকর সিদ্দিক ও সাধারণ সম্পাদক ড. হাসিব মোহাম্মদ তুষার এর নেতৃত্বে সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় আলতাফ হোসেন চৌধুরী উপস্থিত নেতাকর্মীদের ধন্যবাদ জানান এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের বিগত নির্বাচনে প্রত্যক্ষ ভূমিকার প্রশংসা করেন। তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীর বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সভায় জিয়া পরিষদের সভাপতি আবু বকর সিদ্দিক বলেন, আগামী নির্বাচনে জিয়া পরিষদের নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ ভূমিকা রেখে আলতাফ হোসেন চৌধুরীকে বিজয়ী করতে কাজ করবে।
এসময় আরও উপস্থিত ছিলেন আমিনুল ইসলাম টিটু, মাহফুজুর রহমান সবুজ, শাহজালাল, জসিম উদ্দিন, ফারুক হোসেন, ডা. মিজানুর রহমান মাহবুব, আরিফুর রহমান নোমান, মাহমুদ আল জামান, লোকমান হোসেন মিঠু, ইকবাল হোসেন, ইলিয়াস উদ্দিন, সুইন আহমেদ, মেহেদী হাসান, মোশাররফ হোসেন, মাহবুব রহমানসহ বিশ্ববিদ্যালয়ের প্রায় অর্ধশত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী।
উপস্থিত নেতৃবৃন্দ আলতাফ হোসেন চৌধুরীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর পাশাপাশি নির্বাচনী প্রস্তুতি বিষয়ে মতবিনিময় করেন।