
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের চলমান পর্যায়োন্নয়ন বিষয়ে খবর পটুয়াখালী সহ কয়েকটি পত্রিকায় পদোন্নতির অনিয়ম বিষয়ে প্রকাশিত সংবাদের ভিত্তিতে সকল আবেদনকারীদের চাহিত শিক্ষাগত যোগ্যতা, সংশ্লিষ্ট চাকরির অভিজ্ঞতা ও মেয়াদকাল এবং সনদের সঠিকতা বিশ্ববিদ্যালয় বিধির আলোকে অধিকতর যাচাই-বাছাইয়ের জন্য পাচঁ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার প্রফেসর ড. মো: ইকতিয়ার উদ্দিন ২৬ অক্টোবর কমিটি িগঠন করলেও মঙ্গলবার বিষয়টি প্রকাশ পায়।
কমিটিতে উদ্যানতত্ত্ব বিভাগের প্রফেসর ড. মাহবুব রব্বানী কে আহ্বায়ক, কীটতত্ত্ব বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ আতিকুর রহমান সদস্য, ইকোনোমিক্স এন্ড সোসিওলজি বিভাগের প্রফেসর ড. মোঃ সুজাহাঙ্গীর কবির সরকার সদস্য, কৃষিতত্ত্ব বিভাগের প্রফেসর ড. মোঃ আবুইউসুফ সদস্য এবং ডেপুটি রেজিস্ট্রার, কাউন্সিল এ্যাফেয়ার্স সেকশন ড. মো: মিরাজুল ইসলাম কে সদস্য-সচিব করা হয়েছে।
কমিটিকে সংশ্লিষ্ট মর্মে আগামী ১৫ (পনের) কার্যদিবসের মধ্যে রিপোর্ট প্রদানের জন্য বলা হয়।
