
স্টাফ রিপোর্টার: পটুয়াখালী সদর থানা পুলিশের বিশেষ অভিযানে ৩২ পুরিয়া হেরোইনসহ এক ওয়ারেন্টভুক্ত আসামিকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (১২ মে) অভিযান চালিয়ে তাকে পটুয়াখালী পৌরসভার সরকারি কলেজ রোড এলাকা থেকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তি হলেন মোঃ জাফর শিকদার (৪৫)। তিনি সদর উপজেলার পশ্চিম আউলিয়াপুর এলাকার ইব্রাহিম শিকদারের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, এসআই কমল বড়ালের নেতৃত্বে সংগীয় ফোর্স বিশেষ অভিযান পরিচালনা করে জাফর শিকদারকে আটক করে। এসময় তার কাছ থেকে ৩২ পুরিয়া হেরোইন এবং মাদক বিক্রির নগদ ১১ হাজার ৭৮০ টাকা জব্দ করা হয়।
পুলিশ আরও জানায়, আটককৃত জাফর শিকদার একজন জিআর ওয়ারেন্টভুক্ত আসামি। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
