বৃহস্পতিবার, ১৪ই মে ২০২৬ খ্রিস্টাব্দ
৩১শে বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
খবর পটুয়াখালী
ই-পেপার
নটিফিকেশন আরও দেখুন
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • কলাপাড়া
    • দশমিনা
    • গলাচিপা
    • রাঙ্গাবালী
    • কুয়াকাটা
  • জাতীয়
    • অপরাধ
      • নারী নির্যাতন
    • আইন-আদালত
    • আবহাওয়া
  • রাজনীতি
    • বিএনপি
    • জামায়াত শিবির
    • নাগরিক পার্টি
    • আওয়ামীলীগ
    • ইসলামী আন্দোলন বাংলাদেশ
    • গণঅধিকার পরিষদ
    • জাতীয় পার্টি
  • উন্নয়ন
    • ইপিজেড
    • পায়রা সমুদ্র বন্দর
    • পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র
  • নির্বাচন
    • জাতীয় নির্বাচন
    • প্রার্থীর ভাবনা
    • জনতার ভাবনা
  • অর্থনীতি
    • কৃষি
    • বাজার দর
  • বিনোদন
    • সাক্ষাৎকার
    • ভ্রমণ
    • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল
    • হাসপাতাল
    • চিকিৎসা
  • শিক্ষাঙ্গন
    • পবিপ্রবি
    • পরিক্ষা
    • ইতিহাস
  • অন্যান্য
    • চিত্র-বিচিত্র
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • খাদ্য
    • ধর্মীয়
    • খেলাধুলা
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    • ফটো গ্যালারি
Facebook Youtube Whatsapp
খবর পটুয়াখালীখবর পটুয়াখালী
Font Resizer+ অ
  • পটুয়াখালী
  • জাতীয়
  • রাজনীতি
  • উন্নয়ন
  • নির্বাচন
  • অর্থনীতি
  • বিনোদন
  • স্বাস্থ্য
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
Search
  • পৃষ্ঠাসমূহ
    • রিডিং লিস্ট
    • ই-পেপার
    • হোমপেজ
    • সকল খবর
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি
    • ব্যবহারের শর্তাবলি
    • বিজ্ঞাপন
    • খবর পটুয়াখালী পরিবার
  • জাতীয়
    • অপরাধ
    • আইন-আদালত
    • আবহাওয়া
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • বাউফল
    • মির্জাগঞ্জ
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
    • কুয়াকাটা
  • রাজনীতি
    • বিএনপি
    • জামায়াত শিবির
    • নাগরিক পার্টি
    • গণঅধিকার পরিষদ
    • আওয়ামীলীগ
    • ইসলামী আন্দোলন বাংলাদেশ
    • জাতীয় পার্টি
  • নির্বাচন
    • জাতীয় নির্বাচন
    • জনতার ভাবনা
    • প্রার্থীর ভাবনা
  • উন্নয়ন
    • ইপিজেড
    • পায়রা সমুদ্র বন্দর
    • পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র
  • অর্থনীতি
    • কৃষি
    • বাজার দর
  • বিনোদন
    • ভ্রমণ
    • খেলাধুলা
    • সাক্ষাৎকার
  • শিক্ষাঙ্গন
    • পবিপ্রবি
    • পরিক্ষা
    • ইতিহাস
  • স্বাস্থ্য
    • পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল
    • হাসপাতাল
    • চিকিৎসা
  • অন্যান্য
    • চিত্র-বিচিত্র
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • খাদ্য
    • ধর্মীয়
    • খেলাধুলা
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    • ফটো গ্যালারি
আমাদেরকে ফলো করুন

কপিরাইট © ২০২৫ | খবর পটুয়াখালী

Design & Developed By Softx

প্রচ্ছদ » পটুয়াখালী » কুয়াকাটা

কংক্রিটের মরণফাঁদে পরিণত হচ্ছে কুয়াকাটা সৈকত, বাড়ছে দুর্ঘটনার শঙ্কা

107 ভিউ
প্রকাশিত: ১২ মে, ২০২৬
শেয়ার
আবুল হোসেন রাজু, কুয়াকাটা থেকে:
প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি ও দেশের অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র কুয়াকাটা সমুদ্র সৈকত এখন নীরব এক মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। সমুদ্রভাঙনে বিলীন হওয়া বিভিন্ন স্থাপনার ভাঙা কংক্রিট, লোহার অংশ ও অবকাঠামোর ধ্বংসাবশেষ সৈকতের বিভিন্ন স্থানে ছড়িয়ে-ছিটিয়ে থাকায় বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি।
জোয়ারের সময় এসব ধ্বংসাবশেষ পানির নিচে তলিয়ে যাওয়ায় প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছেন পর্যটক, স্থানীয় বাসিন্দা ও জেলেরা। এলাকাবাসীর দাবি, ইতোমধ্যে এসবের কারণে প্রাণহানির ঘটনাও ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সরকারি জমিতে অবৈধভাবে নির্মিত সিকদার রিসোর্টের ‘বিচ ক্লাব’ নামের একটি স্থাপনা ২০২২ সালে জেলা প্রশাসনের অভিযানে উচ্ছেদ করা হয়। তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও ওই স্থাপনার ভাঙা কংক্রিট ও ধ্বংসাবশেষ এখনো অপসারণ করা হয়নি।
এছাড়া ২০০৫ সালে জিরো পয়েন্ট থেকে প্রায় দুই কিলোমিটার পূর্বে ঝাউবন এলাকায় ১ হাজার ৬১৩ হেক্টর জমির ওপর নির্মিত হয় কুয়াকাটা ইকোপার্ক। পরে ২০১০ সালের ২৪ অক্টোবর এটিকে জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করা হয়। কিন্তু দীর্ঘদিনের উপকূলীয় ভাঙনে উদ্যানের একটি বড় অংশ বঙ্গোপসাগরে বিলীন হয়ে গেছে। বিলীন হওয়া বিভিন্ন স্থাপনার টয়লেট, রান্নাঘর, টিউবওয়েল, গোলঘর, বৈদ্যুতিক খুঁটি ও ফটকের কংক্রিট অংশ এখনো সৈকত ও সমুদ্রের ভেতরে ছড়িয়ে রয়েছে।
অনেক জায়গায় এসব ধ্বংসাবশেষ বালুর নিচে চাপা পড়ে থাকলেও কিছু অংশ ওপরে উঠে থাকায় তা সহজে চোখে পড়ে না। ফলে ঝুঁকি আরও বেড়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
স্থানীয় জেলে রাসেল মিয়া বলেন, “জোয়ারের সময় ভাঙা কংক্রিটগুলো দেখা যায় না। জাল টানতে গিয়ে আমরা আঘাত পাই। প্রায়ই হাত-পা কেটে যায়।”
স্থানীয় বাসিন্দা মো. মনির হোসেন বলেন, “জোয়ারের সময় পুরো সৈকত পানির নিচে চলে যায়। তখন কোথায় কী আছে বোঝা যায় না। দুই বছর আগে মো. ইউনুস নামে এক মোটরসাইকেল চালক ভোরে পর্যটক আনতে গিয়ে কংক্রিটে ধাক্কা খেয়ে ঘটনাস্থলেই মারা যান। আমরা দ্রুত এসব অপসারণের দাবি জানাই।”
কুয়াকাটায় ঘুরতে আসা পর্যটক রায়হান বলেন, “আমরা কয়েকজন বন্ধু মিলে গোসলে নেমেছিলাম। পানির নিচে থাকা কংক্রিটে একজনের মাথায় আঘাত লাগে। পুরো ভ্রমণের আনন্দটাই মাটি হয়ে যায়। এমন ঝুঁকি থাকলে মানুষ এখানে আসতে ভয় পাবে।”
উপকূল পরিবেশ রক্ষা আন্দোলনের সদস্য সচিব আসাদুজ্জামান মিরাজ বলেন, “সমুদ্রভাঙনে বিলীন হওয়া স্থাপনাগুলোর কংক্রিট ধীরে ধীরে বালুর নিচে চাপা পড়লেও পুরোপুরি হারিয়ে যায় না। সময়ের সঙ্গে এগুলো আরও বিপজ্জনক ফাঁদে পরিণত হতে পারে। এটি শুধু জননিরাপত্তার জন্য নয়, উপকূলীয় পরিবেশের জন্যও বড় হুমকি।”
ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়নের সহকারী পুলিশ সুপার হাবিবুর রহমান বলেন, “পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে সচেতনতামূলক কার্যক্রম জোরদার করা হচ্ছে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।”
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউছার হামিদ জানান, “সৈকতে পড়ে থাকা ঝুঁকিপূর্ণ কংক্রিট অপসারণের বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। বন বিভাগ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত ব্যবস্থা নিতে ইতোমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে।”
পর্যটননির্ভর কুয়াকাটার নিরাপত্তা ও সুনাম রক্ষায় দ্রুত এসব ধ্বংসাবশেষ অপসারণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দা, পর্যটন ব্যবসায়ী ও সচেতন মহল।
Love1
Sad0
Surprise0
Happy0
Angry0
কমেন্ট
  • Scott2745 says:
    ১৩ মে, ২০২৬ at ২:৩৩ অপরাহ্ণ

    https://shorturl.fm/0UehD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সফট বাইটের ম্যানেজার ফয়সালের মরদেহ উদ্ধার; রুমমেট পলাতক, অর্থ আত্মসাৎ অভিযোগে

আইন-আদালত
২৯ এপ্রিল, ২০২৬

সংরক্ষিত নারী আসনে এমপি হতে পটুয়াখালী বিএনপির ৮ নেত্রীর দৌড়ঝাঁপ।

রাজনীতি
১৫ এপ্রিল, ২০২৬

১৩ বছর পর যুবদল নেতা হত্যা মামলায় চার্জশিট, আ’লীগের ১৯ নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

বাউফল
২ মে, ২০২৬

দুমকিতে বহিষ্কৃত যুবদল নেতা রিপন শরীফের বাবার উপস্থিতিতে জমি দখলের অভিযোগ।

দুমকি
১৯ এপ্রিল, ২০২৬

বাউফলে একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম, আনন্দের পর এখন অনিশ্চয়তায় পরিবার

বাউফল
১০ এপ্রিল, ২০২৬

পটুয়াখালীতে যৌথ অভিযানে নকল সিগারেট জব্দ

জব্দ
৩ এপ্রিল, ২০২৬

পবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন

পবিপ্রবি
২৬ মার্চ, ২০২৬

কুয়াকাটায় রাতের আঁধারে কেটে ফেলা হলো দুই শতাধিক গাছ

কুয়াকাটা
১৩ মার্চ, ২০২৬
- বিজ্ঞাপন -
Ad image
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫৯
  • ১১:৫৯
  • ৪:৩১
  • ৬:৩৩
  • ৭:৫৪
  • ৫:২০

আরও পড়ুন

কুয়াকাটা পৌর যুবদলের কমিটিতে জায়গা না পেয়ে বিক্ষোভ, নেতৃত্বে বহিষ্কৃত ও বিতর্কিতরা

১ মে, ২০২৬

কুয়াকাটায় শতাধিক জেলেকে দেওয়া হলো  লাইফ জ্যাকেটসহ জীবনরক্ষাকারী সরঞ্জাম

২৮ এপ্রিল, ২০২৬

কুয়াকাটায় সামাজিক সম্প্রীতি রক্ষায় আমাদের দায়িত্ববোধ বিষয়ক আলোচনা সভা

২৭ এপ্রিল, ২০২৬

কুয়াকাটায় বন কর্মকর্তাদের মারধর, মোবাইল ছিনতাই ও টাকা লুট

২৬ এপ্রিল, ২০২৬
  • ট্রেন্ডিং বিষয়সমূহ:
  • লিড নিউজ
  • পটুয়াখালী
  • বিএনপি
  • সেচ্ছাসেবী সংগঠন
  • দুমকি
  • মাদক
  • যুব সংগঠন
  • অপরাধ
  • রাজনীতি
  • ছাত্রদল
  • কুয়াকাটা
  • ধূমকেতু
  • জুলাই বিপ্লব
  • নিহত
  • পবিপ্রবি
  • ডাকাতি
  • কলাপাড়া
  • খবর পটুয়াখালী
  • বাউফল
  • নির্বাচন
  • পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
  • আওয়ামীলীগ
  • গ্রেফতার
  • বিশ্ববিদ্যালয়
  • মানববন্ধন
  • জলবায়ু
  • ডেঙ্গু
  • আলোচিত খবর
  • মানবিক
  • জাতীয়
খবর পটুয়াখালী

প্রকাশক ও সম্পাদক: আব্দুস সালাম আরিফ

বার্তা বানিজ্য কার্যালয় : ৩য় তলা, সুবর্ণা টাওয়ার, তিতাস মোড়, পটুয়াখালী সদর, পটুয়াখালী – ৮৬০০
বার্তা ও সম্পাদকীয় বিভাগ: +8801719408373, news@khaborpatuakhali.com, khaborpatuakhali@gmail.com

Facebook Youtube Whatsapp
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
  • ব্যবহারের শর্তাবলি
  • বিজ্ঞাপন
  • খবর পটুয়াখালী পরিবার
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
  • ব্যবহারের শর্তাবলি
  • বিজ্ঞাপন
  • খবর পটুয়াখালী পরিবার
কপিরাইট © ২০২৫ | খবর পটুয়াখালী

Design & Developed By Softx