
স্টাফ রিপোর্টার: পটুয়াখালী সদর থানার ফাঁড়ি পুলিশ অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃত আসামি মো. দুলাল (৩৪), তিনি পটুয়াখালী পৌর এলাকার চরপাড়া ৬ নম্বর ওয়ার্ডের মৃত সামচু হাওলাদারের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে ১০০ পিস ইয়াবাসহ আটক করা হয়।
এ ঘটনায় আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
