
বুধবার সকাল ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন পটুয়াখালী এবং মৎস্য অধিদপ্তরের যৌথ দল এ অভিযান পরিচালনা করে। এসময় টোল প্লাজার পাশে সন্দেহভাজন একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে এসব জাটকা জব্দ করা হয়।
অভিযানকালে বাসের চালক ও হেল্পারকে মুচলেকা রেখে বাসসহ ছেড়ে দেওয়া হয়।
পরে পটুয়াখালী উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত জাটকা স্থানীয় এতিমখানা ও গরিব-দুঃস্থদের মধ্যে বিতরণ করা হয়।
কোস্ট গার্ড জানায়, মৎস্যসম্পদ রক্ষায় জাটকা শিকার, পরিবহন ও মজুতের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও জোরদার করা হবে।