জুলাই বিপ্লবে নিহত সাংবাদিক মেহেদী হাসান এর পিতার উপর হামলার ঘটনায় বিচারের দাবীতে পটুয়াখালীতে বিক্ষোভ মিছিল ও স্বারকলিপি প্রদান করেছে জুলাই ঐক্য পটুয়াখালী। রবিবার সকালে শহরের হৃদয় তরুয়া চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্বারকলিপি প্রদান করা হয়।
গত শুক্রবার বাউফলে ধুলিয়া গ্রামে নিহত সাংবাদিক মেহেদী হাসানের বাবা মোশারেফ হোসেনকে বিএনপি মনোনীত প্রার্থীর কর্মী-সমর্থকরা মারধর করে বলে অভিযোগ করা হয়। বর্তমানে তিনি বাউফল উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।
সাংবাদিক মেহেদী হাসান ২০২৪ সালের জুলাই বিপ্লবে পেশাগত দায়িত্ব পালনকালে ঢাকার যাত্রাবাড়ীতে পুলিশের গুলিতে শহীদ হন।।
জুলাই ঐক্যের সদস্য তোফাজ্জেল হোসেন সঞ্চালনায় এবং জুলাই ঐক্য পটুয়াখালী জেলার আহ্বায়ক আব্দুল্লাহ আন নাহিয়ান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন আমার বাংলাদেশ পার্টি (এবিপি) পটুয়াখালী জেলা শাখার সদস্য সচিব কমাল হোসেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ পরিষদ পটুয়াখালী জেলা সভাপতি সাইদুর রহমান খান, জামায়াতে ইসলামীর পটুয়াখালী জেলা যুব বিভাগের সভাপতি রফিকুল ইসলাম বাশার, বাংলাদেশ জাতীয় ছাত্রশক্তি পটুয়াখালী জেলা আহ্বায়ক মিরাজ ইমতিয়াজ প্রমুখ।