
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক আসামি মো. জামশেদ হোসেনকে (৪৬) গ্রেফতার করেছে র্যাব। র্যাব-৮, সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্প ও র্যাব-৪, সিপিসি-২ নবীনগর ক্যাম্প (সাভার)–এর যৌথ অভিযানে বুধবার (১৪ জানুয়ারি ২০২৬) বিকেল ৫টা ৫ মিনিটে ঢাকা জেলার আশুলিয়া থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত জামশেদ হোসেন পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর গ্রামের মো. নূরুল হকের ছেলে। তিনি একটি হত্যা মামলায় আদালত কর্তৃক যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত হয়ে দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।
র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। গ্রেফতারের পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ঢাকা জেলার সাভার থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৮, সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার রাশেদ বিষয়টি নিশ্চিত করেন।


