
দৈনিক খবর পটুয়াখালীর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে শহরের তিতাস মোড় এলাকায় খবর পটুয়াখালী কার্যালয়ের রুফটপে এ আয়োজন করা হয়।
ইফতার মাহফিলে পটুয়াখালী জেলা প্রশাসকের প্রতিনিধি হিসেবে জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা কামরুল ইসলাম সোহেল এবং পুলিশ সুপারের প্রতিনিধি হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার উপস্থিত ছিলেন।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট মজিবুর রহমান টোটন , জেলা যুবদলের সাবেক সভাপতি মনিরুল ইসলাম লিটন, পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. জিয়াউল করিম, দৈনিক গণদাবীর সম্পাদক গোলাম কিবিয়া, দৈনিক রূপান্তরের সম্পাদক এনায়েত হোসেন, জেলা ইমাম পরিষদের সাধারণ সম্পাদক হাফেজ আবদুল কাদেরসহ শহরের সুশীল সমাজের প্রতিনিধি ও বিশিষ্টজনরা।
অনুষ্ঠানে , প্রকাশক ও সম্পাদক, দৈনিক খবর পটুয়াখালী উপস্থিত সকলকে ধন্যবাদ জানান এবং রমজানের তাৎপর্য তুলে ধরে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।

